ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-অগ্নিসংযোগ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা

বাংলার খবর ডেস্ক:

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় অজ্ঞাত পরিচয়ের প্রায় ৯০০ জনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছে শেরেবাংলা নগর থানা।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, চারটি মামলার মধ্যে একটি ট্রাফিক সার্জেন্ট বাদী হয়ে করেছেন, বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানার পুলিশ সদস্যরা। মামলাগুলোর সব আসামি অজ্ঞাত। এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কয়েকটি সংগঠন মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভ শুরু করে। তারা জুলাই সনদে নিজেদের তিনটি দাবি অন্তর্ভুক্ত করার দাবি জানায়। একপর্যায়ে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করে, আর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শেরেবাংলা নগর থানা জানিয়েছে, ঘটনাস্থলে ভিডিওফুটেজ সংগ্রহ করা হয়েছে, এবং দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-অগ্নিসংযোগ, ৯০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫