ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিতে ব্যাপক প্রতিযোগিতা দেখা গেছে। আবু ধাবিতে অনুষ্ঠিত নিলামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কাড়াকাড়ির পর শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে নিয়ে শুরুতে দর হাঁকায় চেন্নাই সুপার কিংস। পরে দুবাই ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতায় যোগ দিলে দর দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর দিয়ে মোস্তাফিজকে নিজেদের দলে নেয় কলকাতা।

এই দলবদলের মাধ্যমে আইপিএল ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। গত মৌসুমে তিনি জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত মোস্তাফিজ ৬০টি ম্যাচ খেলেছেন। এসব ম্যাচে তিনি ৬৫টি উইকেট নিয়েছেন, তার বোলিং গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩। একই বছরে তিনি আইপিএলের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কার জেতেন, যা এখনো পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারের জন্য একমাত্র উদাহরণ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে মোস্তাফিজ এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৮৭। এই ফরম্যাটে তার গড় ২১.৪৩ এবং ইকোনমি রেট ৭.৪৩।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা

আপডেট সময় ১০:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫