ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৩ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধকে কেন্দ্র করে পৌর এলাকার সাতটি গ্রামে চলা সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারা তিন দিন পর প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে আবারও শহরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দোকানপাট খুলছে, যান চলাচল শুরু হয়েছে, তবে সাধারণ মানুষের মাঝে এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই রিপন দাশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন, যাতে ৬ জন সাংবাদিকের নামসহ ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪ থেকে ৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর নবীগঞ্জ থানার ১০, তারিখ ০৯/০৭/২০২৫।

এছাড়া শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আউশকান্দি হাফিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসায় স্থানীয় পর্যায়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ১৭ সদস্য বিশিষ্ট সালিশ বোর্ড এবং উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে সংঘর্ষ নিষ্পত্তির জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, দুই সাংবাদিক সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশার মধ্যকার বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত। সোমবার নবীগঞ্জ বাজারে সংঘর্ষে এম্বুলেন্স চালক ফারুক মিয়া নিহত হন এবং আহত হন শতাধিক ব্যক্তি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে, যাতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় নবীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, যা তিনদিন পর বৃহস্পতিবার তুলে নেওয়া হয়। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৩ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

আপডেট সময় ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫