ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

বানিয়াচং প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতকুড়া এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুক (টমটম)-এর মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হলেন ফাহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)। তারাও সদর উপজেলার ছোটবহুলা গ্রামের বাসিন্দা।

আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, তিন যুবক মোটরসাইকেলে করে বানিয়াচংয়ে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে আতকুড়া এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া নিহত হন এবং পেছনে থাকা দুই যুবক গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

এ বিষয়ে সদর থানার এসআই ধ্রুবেশ দাস জানান, তিনি হাসপাতাল পরিদর্শন করেছেন। নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

error:

বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

আপডেট সময় ০৪:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫