ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

৪০ পিস ইয়াবাসহ লাখাইয়ে আটক ১: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সদর সার্কেলের সার্বিক দিকনির্দেশনায় লাখাই থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি হলেন লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের নাসির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানা অফিসার ইনচার্জ মো. জাহিদুল হকের নেতৃত্বে এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই প্রণয় কুমার সরকার, এসআই মুন্না মিয়া ও এএসআই মো. আব্দুল হাকিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে ভাদিকারা গ্রাম থেকে রায়হান মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই লক্ষ্যকে সামনে রেখে লাখাই থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

৪০ পিস ইয়াবাসহ লাখাইয়ে আটক ১: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

আপডেট সময় ১১:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫