ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মাটির প্রায় ৫০ ফুট নিচ থেকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা রাত ১০টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস সাজিদকে জীবিত অবস্থায় বের করে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানায়, শিশুটি নিখোঁজ থাকার পুরো সময়টিই ছিল মাটির গভীরে একটি সংকীর্ণ নলকূপের গর্তে।

গতকাল বুধবার দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে জমিতে গেঁথে থাকা একটি ট্রলি দেখার সময় মায়ের কোল থেকে নেমে পড়ে হেঁটে যাওয়ার একপর্যায়ে শিশুটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা রাতদিন উদ্ধার তৎপরতা চালান।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাজিদের মৃত্যু সেই অব্যবস্থাপনার করুণ উদাহরণ হয়ে রইল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

আপডেট সময় ১০:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫