ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা ও চোরাকারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মো. জাকির হোসেন (৩৫) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। জিডিতে তিনি উল্লেখ করেন, দক্ষিণ ধর্মঘর এলাকার নাসির আহমেদ খোকন (৩৮) তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে সাংবাদিক জাকির হোসেনকে সংবাদ লেখা বন্ধ করতে বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। একই দিন অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন সহযোগীকে নিয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সাংবাদিক জাকির হোসেন বলেন, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশ করায় তিনি দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর মোর্শেদ খান জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় ০৯:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫