ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য ও ভাবগম্ভীর আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম মহান বিজয় দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।

মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক যুদ্ধস্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাথা তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এরপর মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দেশাত্মবোধক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মাধবপুরে গৌরবময় ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ

error:

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় ০৩:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫