ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নিজামী-গোলাম আযমকে ‘দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবিরের হট্টগোল

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘দেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক’ বলাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাওলানা মতিউর রহমান নিজামী ও গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর নেতাদের ‘দেশপ্রেমিক’ হিসেবে স্মরণ করছেন।

তার এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা অনুষ্ঠান বয়কট করেন এবং মিলনায়তনের ভেতরে হট্টগোল ও বিক্ষোভ শুরু হয়। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবির নেতাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনাও ঘটে।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, এ ধরনের বক্তব্য বাঙালি জাতির ইতিহাস ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বা স্লোগান দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, অনুষ্ঠানের মূল বিষয় ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। কিন্তু ছাত্রদল নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্যকে বিকৃত করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করেছেন। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছে।

প্রতিবেদন: পাবনা অফিস

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নিজামী-গোলাম আযমকে ‘দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবিরের হট্টগোল

আপডেট সময় ০৮:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫