ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে চুরির চেষ্টার অভিযোগে ৪ নারী আটক, ছয় মাসের কারাদণ্ড Logo দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, যোগদানের সময়সীমা ২৯ অক্টোবর Logo লাখাইয়ে সিংহ ও করাব গ্রামের বিরোধে উত্তেজনা, বন্ধ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্য Logo মরমি সাধক শেখ ভানু শাহ: কালজয়ী গানে আজও বেঁচে আছেন লাখাইয়ের ভাদিকারা গ্রামে Logo খলিলুর রহমানের গণসংযোগের পোস্টে মান্নান আখনের প্রশ্ন, ‘এটা কি ঠিক হচ্ছে ভাই’ Logo দলীয় মনোনয়নের আগেই হাইমচরে খলিলুর রহমান পাটওয়ারীর গণসংযোগ Logo নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি পাননি শ্রমিকরা, শূন্য হাতে ফিরলেন বাড়ি Logo কচুরিপানার আগ্রাসনে চাষের অনুপযোগী লাখাইয়ের হাওর, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক Logo জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, সব পদ থেকে অব্যাহতি Logo হাইমচরে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা

মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণের মর্মান্তিক মৃত্যু

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় আশরাফুল হক (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা–সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। প্রতিদিনের মতো তিনি মোটরসাইকেল চালিয়ে মাধবপুরের একটি কারখানায় যাচ্ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া আশরাফুল রতনপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ—মহাসড়কের ওই অংশে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিয়মিত নজরদারি, গতিনিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় ঝুঁকি বাড়ছে।

হঠাৎ এ মৃত্যুর খবরে আশরাফুলের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে চুরির চেষ্টার অভিযোগে ৪ নারী আটক, ছয় মাসের কারাদণ্ড

error:

মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১২:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫