ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

৬ দিনের প্রতীক্ষা শেষে ফিরলেন মোজাম্মেল: শোকে স্তব্ধ লাখাইয়ের সিংহগ্রাম

বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ):

মাওয়া পদ্মা সেতু এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় ছয়দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া মোজাম্মেল হকের মরদেহ বৃহস্পতিবার রাতে লাখাই উপজেলার সিংহগ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে তার জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

শোকাবহ পরিবেশে মোজাম্মেলের মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে নিজ গ্রামে পৌঁছালে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামের প্রতিটি মুখে বিষাদের ছাপ, যেন কোনো উৎসবের দিন হঠাৎ কালো মেঘে ঢেকে গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে মোজাম্মেল নিখোঁজ হন। ছয় দিন পর নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দাফনের সময় মোজাম্মেলের স্ত্রী ও তিন সন্তানকে ঘিরে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এলাকাবাসীর মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।

সবার একটাই দোয়া—আল্লাহ যেন মোজাম্মেল হককে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

৬ দিনের প্রতীক্ষা শেষে ফিরলেন মোজাম্মেল: শোকে স্তব্ধ লাখাইয়ের সিংহগ্রাম

আপডেট সময় ১১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫