ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

লাখাইয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে সুযোগ দিয়ে পাশে দাঁড়ালো বিএনপি

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ১২:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৮১২ Time View

বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ):

লাখাই উপজেলায় এক শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করতে এগিয়ে এসে মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন স্থানীয় বিএনপি নেতারা। এসএসসি পরীক্ষার টেস্টে সাত বিষয়ে অকৃতকার্য এক ছাত্রীকে মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে দলটির নেতৃবৃন্দ দেখিয়েছেন শিক্ষাবান্ধব মনোভাব।

জানা গেছে, অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপি কর্মী স্বপন শীলের মেয়ে উর্মি রানী শীল আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি পরীক্ষায় ব্যর্থ হওয়ায় মূল পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রানা তালুকদার, যুবদল সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান মাস্টার ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীর দাশগুপ্ত যৌথভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের সঙ্গে দেখা করেন।

তারা উর্মির ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক সহায়তার আহ্বান জানান। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উর্মিকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়। পরবর্তীতে উর্মি শীল মূল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে আনন্দিত করে।

এই মানবিক পদক্ষেপের জন্য বিএনপি নেতাদের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকমহল। উর্মির সাফল্যে আনন্দ প্রকাশ করে উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। একটি ছাত্রীর ভবিষ্যৎ ঝুঁকিতে থাকলে আমরা চুপ করে থাকতে পারি না। সে সফল হয়েছে, এতে আমরা গর্বিত।”

এই ঘটনা লাখাইয়ের শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। উর্মির সাফল্য এবং বিএনপি নেতাদের মানবিক উদ্যোগ মানুষের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

error:

লাখাইয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে সুযোগ দিয়ে পাশে দাঁড়ালো বিএনপি

আপডেট সময় ১২:৪৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫