ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাহিদ ইসলামের বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডে ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান ব্যবহার করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।

নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না। এ অবস্থায় সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এরই মধ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি দেশের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে। চূড়ান্ত তালিকায় ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ একাধিক কেন্দ্রীয় নেতাকে প্রার্থী করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা

error:

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

আপডেট সময় ১১:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬