ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার Logo লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান হতো না: সৈয়দ মো. শাহজাহান

স্টাফ রিপোর্টার,মাধবপুর:

জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান বলেছেন, জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ নামক রাষ্ট্রের নাম বিশ্বের মানচিত্রে স্থান পেত না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন করে আবারও ব্যারাকে ফিরে গেছেন।

তিনি বলেন, দেশের আকাশে যখনই অন্ধকার নেমে এসেছে, তখনই তিনি আলোকবর্তিকা হয়ে জাতির সামনে আবির্ভূত হয়েছেন। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি খাদ্য ঘাটতি কমাতে খাল খনন কর্মসূচির মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে সক্ষম হয়েছিলেন।

তিনি আরও বলেন, তারই আদর্শ অনুসরণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। একই পরিবারের দুই সদস্যের এমন জনপ্রিয়তা অর্জন বিশ্বে বিরল ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব—ইনশাল্লাহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সহসভাপতি গিয়াসউদ্দিন, সালেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, ফারুক রানা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর লাল মিয়া, আবজাল পাঠান, মোবারকউল্লাহ, হারুন অর রশিদ, দুধ মিয়া, সেলিম মিয়া, মাহবুব খানসহ যুবদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

error:

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান হতো না: সৈয়দ মো. শাহজাহান

আপডেট সময় ১১:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬