ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

হবিগঞ্জের ৪টি আসনে মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর আগে যাচাই-বাছাইয়ে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাহার শেষে হবিগঞ্জের ৪টি আসনে চূড়ান্তভাবে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।

আসনভিত্তিক হিসেবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে চূড়ান্তভাবে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন রেজা কিবরিয়া।

হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৫ জন।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে সবচেয়ে বেশি ৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন এস এম ফয়সল, যিনি দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও কর্ণধার।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যে চারজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তারা হলেন— হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. নোমান আহমদ সাদীক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ-৪ আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) প্রার্থী মোকাম্মেল হোসেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী দিনে প্রার্থীরা নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ ও প্রচার কার্যক্রম জোরদার করবেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

হবিগঞ্জের ৪টি আসনে মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী ২৪ জন

আপডেট সময় ১০:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬