ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। শুনানিতে সংশ্লিষ্ট কাগজপত্র ও অভিযোগ পর্যালোচনা করে কমিশন মনে করে, মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপির বিধান থেকে মুক্ত নন।

এর আগে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনে আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতেই শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে কুমিল্লা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ বা আপিলের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬