ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

একসঙ্গে পদত্যাগ করলেন এনসিপির ১২ নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য একযোগে পদত্যাগ করেছেন।

রোববার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন— যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান সমন্বয়ক আলী হুসাইন বলেন, “আমি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপির জন্ম ও পথচলা— তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে অসামঞ্জস্যতা দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “যে অঙ্গীকার নিয়ে আমরা এগিয়েছিলাম, তার ব্যত্যয় হওয়ায় এনসিপির সঙ্গে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তিগত আদর্শ এবং এনসিপির রাজনৈতিক দর্শনের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই আজ থেকে আমি পদত্যাগ করছি।”

এ সময় অন্য সদস্যরাও লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। তারা জানান, নীতিগত অবস্থান ও রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

একসঙ্গে পদত্যাগ করলেন এনসিপির ১২ নেতা

আপডেট সময় ১১:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬