ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জ-৪ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে বিভিন্ন অসঙ্গতি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন আল-আমিন, রাশেদুল ইসলাম খোকন, মিজানুর রহমান চৌধুরী, মোকাম্মেল হোসেন রবিন এবং সালেহ আহমদ সাজন।

সূত্র জানায়, মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, আইনগত শর্ত পূরণে ব্যর্থতা এবং নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী অসঙ্গতির কারণেই এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হবিগঞ্জ-৪ আসনে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জ-৪ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ০৩:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬