ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

আরটিভি ‘বাংলার গায়েন’ চ্যাম্পিয়ন বাঁধন মোদককে ফাঁসানোর চেষ্টা! ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ভুয়া আইডি নিয়ে তোলপাড়

লাখাই প্রতিনিধি:

আরটিভি আয়োজিত ‘বাংলার গায়েন সিজন টু’-এর চ্যাম্পিয়ন ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কৃতি সন্তান বাঁধন মোদক এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ‘Badhan এর Gaan’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে তার ছবি ব্যবহার করে বিভিন্নজনের সঙ্গে আপত্তিকর চ্যাট করা হচ্ছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—এই ভুয়া আইডি থেকে চ্যাট চলাকালীন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যার উদ্দেশ্য বাঁধন মোদককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফাঁসানো।

ঘটনাটি সামনে আসতেই সংগীতাঙ্গনসহ বাঁধনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন বাঁধন মোদক। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিষয়টি স্পষ্ট করেছেন। বাঁধন দৃঢ়ভাবে বলেছেন, “আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করা আমার আদর্শের পরিপন্থী। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য এই আইডিটি ব্যবহার করা হচ্ছে।”

বাঁধন আরও জানান, ‘Badhan এর Gaan’ নামের আইডিটি সম্পূর্ণ ভুয়া, এবং তিনি ইতিমধ্যেই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি, তিনি তার ভক্ত ও সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, এই ভুয়া আইডির কোনো চ্যাট বা পোস্ট দেখে যেন কেউ বিভ্রান্ত না হন এবং সবাই যেন এটি রিপোর্ট করেন।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের এই তরুণ গায়ক তার অসাধারণ কণ্ঠে অল্প সময়েই লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। স্থানীয়দের ধারণা, একটি অসাধু চক্র তার জনপ্রিয়তা নষ্ট করতে ও বিতর্ক তৈরি করতে পরিকল্পিতভাবে এই অপচেষ্টা চালিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

error:

আরটিভি ‘বাংলার গায়েন’ চ্যাম্পিয়ন বাঁধন মোদককে ফাঁসানোর চেষ্টা! ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ভুয়া আইডি নিয়ে তোলপাড়

আপডেট সময় ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫