ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ফেসবুকের প্রেম গড়াল অনশনে: লাখাইয়ে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় ফেসবুকের প্রেম শেষ পর্যন্ত গড়াল অনশনে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেছেন সুইটি আক্তার সায়মা (১৯) নামের এক তরুণী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোড়াকরি গ্রামের ইব্রাহিম মিয়ার (২৪) বাড়িতে গিয়ে তিনি এ অনশন শুরু করেন।

সুইটি আক্তার সায়মা গাজীপুরের গাছা থানার ফিরোজুল হকের মেয়ে। তিনি জানান, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং ১০ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ইব্রাহিম বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যায়। পরে পালিয়ে গিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সায়মা সরাসরি প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন।

তিনি বলেন, “সে আমাকে ঢাকায় নিয়ে গিয়ে দুই দিন হোটেলে রেখেছিল এবং বিয়ের আশ্বাস দিয়েছিল। এখন বিয়ে না করলে আমি এখান থেকে কোথাও যাব না।”

ইব্রাহিমের পরিবারের দাবি, তারা ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তাই কোনো সমাধানে পৌঁছাতে পারছেন না।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ভিড় জমাচ্ছেন প্রেমিকের বাড়িতে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ফেসবুকের প্রেম গড়াল অনশনে: লাখাইয়ে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা

আপডেট সময় ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫