ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক

ভালোবাসার টানে পাকিস্তান থেকে হবিগঞ্জের লাখাইয়ে এক যুবক

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ):

সত্যিকারের ভালোবাসা ধর্ম, জাত বা ভৌগোলিক সীমানার কোনো বাধা মানে না—এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণিত হলো হবিগঞ্জের লাখাইয়ে। ভালোবাসার টানে সুদূর পাকিস্তান থেকে এসে লাখাই উপজেলার বেগুনাই গ্রামের এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এক যুবক। সকল প্রতিকূলতা জয় করে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

জানা যায়, এই ভালোবাসার গল্পের শুরু সৌদি আরবে। তিন বছর আগে সেখানে পরিচয় হয় লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মুসা মিয়ার কন্যা সেবিনা আক্তার (৩০) ও ওই পাকিস্তানি যুবকের। দুজনই সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক।

কিছুদিন আগে সেবিনা আক্তার দেশে ফিরে এলেও তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল। অবশেষে ভালোবাসাকে পরিপূর্ণ রূপ দিতে সেই পাকিস্তানি যুবক বাংলাদেশে এসে পৌঁছান। তাঁর গন্তব্য ছিল হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রাম।

পরিবারের সম্মতিতে সকল সামাজিক ও পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। ভিন্ন দেশের সংস্কৃতি ও আবেগের এই মিলন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এলাকাবাসী নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। ভালোবাসার এই আন্তর্জাতিক গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি

error:

ভালোবাসার টানে পাকিস্তান থেকে হবিগঞ্জের লাখাইয়ে এক যুবক

আপডেট সময় ০৩:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫