ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ

লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে। শনিবার লাখাই উপজেলার মোড়াকরি বাজারের ডিলার শিপন ট্রেডার্সের মালিক সনজিত পালের একটি দোকান থেকে এসব সার জব্দ করা হয়।

জব্দকৃত ১৫৮ বস্তা সারের মধ্যে রয়েছে ৭৯ বস্তা এমওপি, যার সরকারি বাজার মূল্য ৭৯ হাজার টাকা। এছাড়া ৬৮ বস্তা ইউরিয়া, যার সরকারি বাজার মূল্য ৯১ হাজার ৮ শত টাকা এবং ১১ বস্তা টিএসপি, যার সরকারি বাজার মূল্য ১৪ হাজার ৮ শত ৫০ টাকা। সব মিলিয়ে জব্দ করা সারের সরকারি বাজার মূল্য ১ লাখ ৮৫ হাজার ৬ শত ৫০ টাকা।

সার জব্দের সময় লাখাই থানার একদল পুলিশ সহযোগিতা করেন। লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম জানান, পার্শ্ববর্তী উপজেলা বা জেলায় সার পাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে মোড়াকরি বাজারে যান তিনি। এ সময় একটি বন্ধ দোকানের সামনে কয়েকটি সারের দানা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামকে বিষয়টি অবহিত করা হলে পুলিশের সহযোগিতায় দোকানের তালা খুলে ভেতরে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি সার পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। কোনভাবেই লাখাই উপজেলার সার অন্য উপজেলা বা জেলায় বিক্রি করতে দেওয়া হবে না বলেও জানান কৃষি কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা

error:

লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ

আপডেট সময় ১০:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫