ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সার পাচারের অভিযোগে লাখাইয়ের কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপের পদাবনতি

পারভেজ হাসান লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি সার পাচারের অভিযোগে সহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপকে পদাবনতি ও বদলি করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বর্তমান পদ থেকে সরিয়ে মৌলভীবাজারে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ ২৫ বস্তা সার পাচারের সময় স্থানীয় বুল্লা বাজারের এক সার ডিলারের দোকান থেকে জব্দ করা হয়। এ ঘটনার পর জ্যোতিলাল গোপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনে সার পাচারের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীতে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান প্রতিবেদনটি সিলেট বিভাগীয় কৃষি অধিদপ্তরে প্রেরণ করেন। এর ভিত্তিতে গত ২৫ আগস্ট এক চিঠির মাধ্যমে তাকে পদ থেকে অপসারণ করে মৌলভীবাজারে বদলির নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, “সরকারি নীতিমালায় এ ধরনের অপরাধের কোনো ছাড় নেই। তাই নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সার পাচারের অভিযোগে লাখাইয়ের কৃষি কর্মকর্তা জ্যোতিলাল গোপের পদাবনতি

আপডেট সময় ০৭:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫