ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে সংঘর্ষে নিহত দুজনের পরিবারকে প্রশাসনের সহায়তা

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষে নিহত দুজনের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গত ৭ জুলাই আনমুনু ও তিমিরপুরসহ কয়েকটি গ্রামের সংঘর্ষে পূর্ব তিমিরপুর গ্রামের ফারুক মিয়া এবং আনমুনু গ্রামের রিমন মিয়া নিহত হন। নিহতদের পরিবার এখনো শোকাহত অবস্থায় দিন কাটাচ্ছেন।

বুধবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন নিহত ফারুক মিয়ার পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন, উপজেলা সমাজকল্যাণ পরিষদ থেকে পাঁচ হাজার টাকার চেক এবং শুকনো খাবার প্রদান করেন। একই সময়ে নিহত রিমন মিয়ার পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার (পিআইও) সাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা। তারা নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, “নিহতদের পরিবারের কষ্ট লাঘবের জন্য আমরা সবসময় চেষ্টা করছি। প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।”

এসময় স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দেবে এবং ভবিষ্যতে তাদের নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে সংঘর্ষে নিহত দুজনের পরিবারকে প্রশাসনের সহায়তা

আপডেট সময় ১১:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫