ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নির্ধারিত সরকারি ফি ছাড়া বেশি নিলে পরদিন সচিবকে বদলি- নবীগঞ্জে জেলা প্রশাসক

মোঃ সাগর আহমেদ, বাংলার খবর নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান সতর্ক করে বলেছেন, নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা নিলে পরের দিন থেকেই সচিব তার পদে থাকবেন না।

মঙ্গলবার বিকেল ২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার জন্য মাল্টিমিডিয়া পাঠদান বাড়াতে হবে। পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকতে হবে যেন এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন না দেওয়া হয়। সামর্থ্য থাকলে ল্যাপটপ দেওয়া যেতে পারে।

কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম রাব্বানী, সদস্য শাহ্ সামসুল ইসলাম সুজন, অলিউর রহমান, অজিত সূত্রধর, গোলাম হোসেন চৌধুরী রাজু প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নির্ধারিত সরকারি ফি ছাড়া বেশি নিলে পরদিন সচিবকে বদলি- নবীগঞ্জে জেলা প্রশাসক

আপডেট সময় ০৬:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫