ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড

Oplus_16908288

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি শিসা (লেড) কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(গ) ধারা অনুযায়ী কারখানার মালিক হোসাইন আহমদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড এবং সহযোগী আসাদুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই কারখানায় গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার ব্যাটারি পুড়িয়ে সিসা আলাদা করা হতো। এতে নির্গত কালো ধোঁয়া ও অ্যাসিডের দুর্গন্ধে আশপাশের মানুষ ভোগান্তিতে পড়ছিলেন। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত এ কারখানার বিষাক্ত রাসায়নিক সরাসরি জমি ও খালের মাধ্যমে কুশিয়ারা নদীতে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছিল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, দুই জনকে অর্থদণ্ড

আপডেট সময় ০৮:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫