ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার Logo লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা, হোটেলের সামনে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারে রয়েল টিউলিপ হোটেলের সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। তারা অভিযোগ করেন, “দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত সহ্য করা হবে না।”

জানা গেছে, ওই হোটেলেই অবস্থান করছেন ঘুরতে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা। তারা হলেন—
– মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী
– দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
– উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম
– জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
– যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ

এর আগে এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। শোনা যায়, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন এবং তিনি এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই খবরে বিক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হোটেলের সামনে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে এক নেতা বলেন, “আমরা খবর পেয়েছি এনসিপির কিছু নেতা এবং বিদেশি এজেন্সির লোকজন এখানে গোপন বৈঠকের উদ্দেশ্যে এসেছেন। তাই আমরা প্রতিবাদ জানাতে এসেছি।”

তবে এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “একটি গণমাধ্যম গুজব ছড়িয়েছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমাদের কারো কোনো সাক্ষাৎ হয়নি।”

তিনি আরও জানান, “হাসনাত আবদুল্লাহ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর আমরা ঘুরতে আসার সিদ্ধান্ত নিই। এটা শুধুই ব্যক্তিগত সফর।”

মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

error:

কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা, হোটেলের সামনে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৫:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫