ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

বাংলার খবর ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, “জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি। হয়তো কিছু চেয়ার থাকবে, কিন্তু তাদের জন্য নয়। শহীদ পরিবারগুলোর জন্যও কি জায়গা হবে?”

হান্নান মাসউদ বলেন, “যারা জীবন বাজি রেখে হাসিনার পতনের আন্দোলন করেছে, সেই শহীদ পরিবারগুলো ও সহযোদ্ধারা যদি তাদের প্রাপ্য সম্মান না পায়, তাহলে আমি এই কর্মসূচি বর্জনের ঘোষণা দিচ্ছি।”

আজ (৫ আগস্ট) বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। এ উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ছাত্র-জনতা আনার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে, যার ভাড়া ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক রূপরেখা নির্ধারণে এ ঘোষণাপত্রকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

error:

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

আপডেট সময় ০১:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫