ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

“জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে আগের সরকার, এবার আর সেই সুযোগ নয়” — নবীগঞ্জে ডা. এজেডএম জাহিদ হোসেন

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ|| হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে জনগণের টাকায় বিদেশে সম্পদ গড়ে তোলার অভিযোগ এনে কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। রবিবার (৩ আগস্ট) সকালে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাহিদ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নেতা মিফতা সিদ্দিকী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক ও নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “বিগত সরকার আমলে কানাডা, দুবাই ও মালয়েশিয়ায় বাড়ি করেছে দুর্নীতিবাজরা। তারা জনগণের কষ্টার্জিত টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এবার আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা দেশবাসীকে সজাগ থাকতে বলছি—আর যেন কেউ জনগণের টাকা নিয়ে ফাঁকফোকর দিয়ে পালিয়ে যেতে না পারে।”

সম্মেলনস্থলে উপস্থিত বিএনপি নেতারা আরও জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা এবং আগামীর কর্মপরিকল্পনা ঠিক করতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

“জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করেছে আগের সরকার, এবার আর সেই সুযোগ নয়” — নবীগঞ্জে ডা. এজেডএম জাহিদ হোসেন

আপডেট সময় ০৪:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫