ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ

**মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:**
হবিগঞ্জে ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকায় গত চার দিনে ১০টি বিশেষ অভিযানে প্রায় ২৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, দামি শাড়ি, কাবেরী মেহেদী, চকলেট, ফুসকা, সেগুন কাঠ ও মশার কয়েলসহ বিপুল চোরাচালানপণ্য জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে একটি বড় চোরাচালানের চেষ্টা চলছে। তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির টহল দল মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। পরে সিলেট থেকে ঢাকাগামী দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৭৬০ পিস ভারতীয় কাবেরী মেহেদী ও ২ হাজার ৮০০ পিস ভারতীয় চকলেট জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৬ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা।

এছাড়া, মনতলা ও হরিণখোলা বিওপির পৃথক অভিযানে ৩১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া, সিন্দুরখান ও গুটিবাড়ী বিওপির অভিযানে ২৪০ পিস ভারতীয় দামি শাড়ি, ৬১ প্যাকেট ভারতীয় ফুসকা, ২১২ বোতল ভারতীয় মদ, ১ হাজার ১৭০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল এবং সেগুন কাঠ উদ্ধার করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ১৬ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবির সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

জব্দকৃত পণ্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য, মাদক ও যানবাহন আটক করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ০৭:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫