ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

শাহজীবাজার গ্রীডে আগুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত উপজেলায়

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ। হবিগঞ্জের শাহজীবাজার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পিডিবির ৩৩ কেভি ফিডারের ব্রেকারের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনার ফলে গ্রীড উপকেন্দ্রের সকল ৩৩ কেভি আউটগোয়িং ফিডার বন্ধ হয়ে যায়। এতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, লাখাই, নবিগঞ্জ ও বানিয়াচং উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্রীড উপকেন্দ্রের টিআর-২ (২৫/৪১ এমভিএ) এবং টিআর-৪ (৮০/১২০ এমভিএ) ট্রান্সফরমারের ব্রেকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তবে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ২৫/৪১ এমভিএ রেটিংয়ের একটি ট্রান্সফরমার পুনরায় চালু করার চেষ্টা চলছে। এরইমধ্যে প্রায় ১২ মেগাওয়াট লোড শ্রীমঙ্গল গ্রীডে স্থানান্তর করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০ মেগাওয়াট লোড শেডিং করা হবে বলে জানানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩ কেভি বাস লাইনে আংশিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। কর্তৃপক্ষ আশাবাদী, কিছু সময়ের মধ্যেই ১১ কেভি ফিডারের কিছু অংশও পুনরায় চালু করা সম্ভব হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

শাহজীবাজার গ্রীডে আগুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত উপজেলায়

আপডেট সময় ০১:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫