ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুয়েব মিয়া (৩০) নামের এক যুবক। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাঘাসুরা গ্রামে। নিহত যুবক স্থানীয় জনু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে সুয়েব মিয়ার মধ্যে মানসিক চাপ চলছিল। ঘটনার দিন বিকেলে পরিবারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, তিনি ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন মানসিকভাবে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৮:০২:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫