ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: সংসদীয় আসনের সীমানা নিয়ে ব্যক্তিগত আবেদন নয়, সমন্বিত পদক্ষেপ গ্রহণ

**বাংলার খবর ডেস্ক:**
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে বিএনপি স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে—দলীয় নেতারা ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন না। যদি কারও কোনো বক্তব্য বা আপত্তি থাকে, তা আগে কেন্দ্রীয়ভাবে জানাতে হবে। এজন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভার্চুয়ালি) সভাপতিত্ব করেন। এর আগে নির্বাচন কমিশন (ইসি) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫০টিরও বেশি আসনের সীমানা বহাল রেখে এবং কিছু আসনে ছোটখাটো পরিবর্তন এনে খসড়া প্রকাশ করে। আগামী ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ইসির খসড়া প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করেছেন এবং কিছু এলাকায় ব্যক্তিগতভাবে আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কমিটি মনে করে, এভাবে চলতে থাকলে নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে। তাই সমন্বিতভাবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যেসব এলাকায় সীমানা পুনর্নির্ধারণে অসঙ্গতি আছে, সেসব বিষয়ে গণপিটিশনের মাধ্যমে আবেদন করা যেতে পারে—তবে আগে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাকে অবহিত করতে হবে।

এদিকে, আসন পুনর্বিন্যাসের খসড়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ হয়েছে। বাগেরহাট সদর, রামপাল, মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, কচুয়া, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নারায়ণগঞ্জের বন্দর ও সিলেটে এসব কর্মসূচিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: সংসদীয় আসনের সীমানা নিয়ে ব্যক্তিগত আবেদন নয়, সমন্বিত পদক্ষেপ গ্রহণ

আপডেট সময় ০৭:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫