ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন Logo দুপুরে ছাত্রলীগের মিছিলে অংশ, রাতেই গ্রেপ্তার নাসিরনগরের অনিক Logo তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩

মাধবপুরে ট্রেন থেকে ফেলে দেওয়া অজ্ঞাত যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ) হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার এলাকায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া এক অজ্ঞাত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন সংলগ্ন রাস্তার পাশে যুবকটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় আল মাসুদ লোকমান দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত যুবক জানান, ট্রেনের মধ্যে ৪-৫ জন ব্যক্তি তাকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

error:

মাধবপুরে ট্রেন থেকে ফেলে দেওয়া অজ্ঞাত যুবক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ০৩:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫