ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

লাখাইয়ে বেহাল রাস্তা ও আবর্জনার দুর্গন্ধ: দুর্ভোগে বুল্লা সিংহ গ্রাম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী

**বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ):**
লাখাই উপজেলার বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদের একমাত্র সংযোগ সড়কের বেহাল দশা এবং রাস্তার পাশে আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির সামান্য পানিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফলে চলাচল হয়ে পড়ছে কষ্টসাধ্য।

বিশেষ করে বিদ্যালয়ের ছাত্রীদের প্রতিদিন এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ায় সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে তাদের। অভিভাবকরা জানিয়েছেন, রাস্তাটি দ্রুত সংস্কার না করলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি আরও বাড়বে।

এর সঙ্গে যুক্ত হয়েছে বুল্লা বাজারের ব্যবসায়ীদের ফেলা পচা কাঁচামাল ও অন্যান্য বর্জ্যের স্তূপ। অসহনীয় দুর্গন্ধে নাক-মুখ ঢেকে চলতে হচ্ছে পথচারীদের, পাশাপাশি বাড়ছে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি।

৬ নং বুল্লা ইউপি চেয়ারম্যান কুখন চন্দ্র গ্রুপ সৌরভ জানিয়েছেন, “রাস্তাটি কয়েক দিনের মধ্যেই মেরামত করা হবে।”
অন্যদিকে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেছেন, “আবর্জনার বিষয়টি এখন জানলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী আশা করছে, দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হবে।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

লাখাইয়ে বেহাল রাস্তা ও আবর্জনার দুর্গন্ধ: দুর্ভোগে বুল্লা সিংহ গ্রাম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী

আপডেট সময় ১০:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫