ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

নবীগঞ্জে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে বিএনপি ও জামায়াতের বিজয় র‍্যালি ও গণমিছিল

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী পৃথকভাবে র‍্যালি ও গণমিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপির একাংশ ও জামায়াতে ইসলামী। দিনভর শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

🔶 বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা

বিকাল ৪টায় নবীগঞ্জ নতুনবাজার মোড় থেকে এক বিশাল বিজয় র‍্যালি বের হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, পৌর বিএনপির একাংশ, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার মোড়ে এসে শেষ হয়।

পরে এক মিনিট নীরবতা পালনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও যুগ্ম সম্পাদক অলিউর রহমান ওলি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল আলী নান্টু। এছাড়া বক্তব্য রাখেন বয়েত উল্লা, তৌহিদুল ইসলাম চৌধুরী, মুশফিকুজ্জাম চৌধুরী নোমান, মোশাহিদ আলম মুরাদ প্রমুখ।

🔶 জামায়াতে ইসলামী নবীগঞ্জের গণমিছিল

এর আগে দুপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নতুনবাজার মোড়ে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের উপজেলা আমির মাওলানা আশরাফ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও নবীগঞ্জ-বাহুবল আসনের মনোনীত এমপি প্রার্থী শাহজাহান আলী। বক্তব্য রাখেন সাইদুর রহমান, মাওলানা এমদাদুল হক প্রমুখ।

🔶 পৌর বিএনপির আনন্দ মিছিল

সকাল ১২টায় পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়া ও সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে শহরে আরেকটি আনন্দ মিছিল বের হয়। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সব মিলিয়ে দিনভর নবীগঞ্জে বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচিতে ছিল প্রাণচাঞ্চল্য এবং রাজনৈতিক তৎপরতা।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

নবীগঞ্জে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে বিএনপি ও জামায়াতের বিজয় র‍্যালি ও গণমিছিল

আপডেট সময় ০৮:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫