ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে ফের অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ),হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 নম্বর ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল।

বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. রাসেল খান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মাত্র ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, এর আগে গত ৩১ জুলাই একই গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে এবং ২ দিন চেষ্টার পর সরবরাহ স্বাভাবিক করা হয়। রোববার বিদ্যুৎ বিভাগ জানিয়েছিল, সোমবার সকালে জরুরি মেরামত কাজ চলবে এবং সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে তারই মাঝে আবার অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে বিঘ্ন ঘটে।

শেষ পর্যন্ত সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

প্রকৌশলী রাসেল খান চৌধুরী আরও জানান, TR-2 ব্রেকার ও একটি সিটি ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ

error:

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে ফের অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৩:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫