ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক

চাঁদাবাজির মামলায় রিয়াদের স্বীকারোক্তি: ‘চাঁদার টাকা সমান ভাগ হতো

**বাংলার খবর ডেস্ক:**
সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি স্বীকার করেন, চাঁদাবাজি থেকে প্রাপ্ত টাকা সমান ভাগে বণ্টন করা হতো।

রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। এদিন রিয়াদসহ চার আসামিকে আদালতে হাজির করা হয়। রিয়াদ স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আদালতে আবেদন করেন।

জবানবন্দিতে রিয়াদ জানান, ১৭ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাকির হোসেন মঞ্জুর মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় তারা সাবেক এমপির বাসায় যান। তবে শাম্মিকে বাসায় না পেয়ে ফিরে আসেন। পরে জানে আলম অপু দাবি করেন, বাসা থেকে তিনি শাম্মির এয়ারপড এনেছেন। তা ফেরত দিতে গিয়ে শাম্মির স্বামীর কাছ থেকে ভয় দেখিয়ে ১০ লাখ টাকা নেন এবং তা সমান ভাগে ভাগ করে নেন।

মামলার অপর তিন আসামি— মো. ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া অপর আসামি জানে আলম অপু বর্তমানে রিমান্ডে রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ জুলাই সকাল ১০টার দিকে রিয়াদ ও অপু সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। নগদ ৫ লাখ টাকা ও আরও ৫ লাখ টাকা সংগ্রহ করে দিতে বাধ্য করা হয়। পরবর্তীতে আরও ৪০ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন তারা। গুলশান থানা পুলিশ হাতেনাতে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা

error:

চাঁদাবাজির মামলায় রিয়াদের স্বীকারোক্তি: ‘চাঁদার টাকা সমান ভাগ হতো

আপডেট সময় ০৪:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫