ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আসন পুনর্বিন্যাসে বিজয়নগরে উত্তাল জনতা, অবরোধে অচল ঢাকা-সিলেট মহাসড়ক

বাংলার খবর প্রতিনিধি, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় সংসদের খসড়া সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফুঁসে উঠেছে জনতা। বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

শত শত মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রায় আধাঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির নেতা ডা. রফিকুল ইসলাম, মো. রাস্টু সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন মুন্সি, জামায়াত নেতা শিহাব উদ্দিনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও তাঁতী দলের নেতাকর্মীরা।

বক্তারা সাফ জানিয়ে দেন, বিজয়নগরকে ভাঙার ষড়যন্ত্র কখনোই মেনে নেওয়া হবে না। তিনটি ইউনিয়ন আবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে না আনা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ৪০টি আসনের খসড়া সীমানা পুনর্বিন্যাস করে তালিকা প্রকাশ করেছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ রয়েছে, পরে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আসন পুনর্বিন্যাসে বিজয়নগরে উত্তাল জনতা, অবরোধে অচল ঢাকা-সিলেট মহাসড়ক

আপডেট সময় ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫