ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

**বাংলার খবর ডেস্ক:**
চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও বীর প্রতীক এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রবিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন সাবেক এই সেনাপ্রধান এবং পরে ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত্রীযাপন করেন। সকালে একটি মিটিংয়ে যোগ দেওয়ার কথা থাকলেও, বারবার কল দেওয়ার পরও তিনি সাড়া দিচ্ছিলেন না। দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে বারান্দার গ্লাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হলে বিছানায় তার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হচ্ছে এবং পরিবারের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থলে সেনাবাহিনী, সিআইডি, ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বীর প্রতীক এম হারুন-অর-রশিদ ১৯৪৭ সালের ৩১ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বীর প্রতীক খেতাবে ভূষিত হন। ২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান। তিনি দেশের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তা হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

error:

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫