ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান

বাংলা খবর ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের জন্য ত্যাগ স্বীকারের অনুপ্রেরণামূলক গল্প শোনান।

দলীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন তারেক রহমান। বৈঠকে তিনি বলেন, “দলের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। মনোনয়ন না পেলেও যার মনোনয়ন হবে, তার পাশে দাঁড়াতে হবে।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দেশ, গণতন্ত্র ও জনগণের জন্য বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তা আমাদের সবার জন্য অনুকরণীয়।”

বৈঠকে উপস্থিত নেতারা জানান, তারেক রহমান বৈঠকে একটি আবেগঘন পরিবেশ তৈরি করেন এবং ঐক্য ধরে রাখার ওপর জোর দেন। তিনি মনোনয়নপ্রত্যাশীদের সতর্ক করে বলেন, “মনোনয়ন পেলেই আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করা যাবে না। বরং প্রথমে যিনি মনোনয়ন পাননি, তাঁর কাছে যেতে হবে ও তাঁকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে।”

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য শীর্ষ নেতারা।

তারেক রহমান বলেন, “প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, কিন্তু প্রার্থী হতে পারবেন একজনই। তাই সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে দলের ঐক্য ধরে রাখতে হবে।”

তিনি আরও সতর্ক করেন, “ঐক্য ভাঙলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ঐক্য ধরে রাখতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত।”

বৈঠকে অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীরা জানান, তাঁরা তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছেন।

হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার

error:

ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান

আপডেট সময় ০১:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫