ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কবরস্থানে মিলল একনলা বন্দুক, এলজিসহ ছয়টি অস্ত্র, লুকানো ছিল ঝোপের ভেতর

নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থানের ঝোপের ভেতর থেকে একনলা বন্দুক, এলজিসহ ছয়টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বেগমগঞ্জের এলাকাটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমানাসংলগ্ন। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে, তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর মনু মাঝিবাড়ির কবরস্থানসংলগ্ন ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো স্থানীয়ভাবে তৈরি বলে জানান তিনি।

পুলিশের তদন্তে জানা গেছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার ‘নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ওয়ার্কশপে এসব অস্ত্র তৈরি করা হতো। ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছিলেন। এর আগে ১ ডিসেম্বর একই ওয়ার্কশপ থেকে একটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছিল পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত নুর উদ্দিন বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

কবরস্থানে মিলল একনলা বন্দুক, এলজিসহ ছয়টি অস্ত্র, লুকানো ছিল ঝোপের ভেতর

আপডেট সময় ০৮:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫