ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী Logo মাধবপুরে চিকিৎসক সংকটে দুই স্বাস্থ্যকেন্দ্র, মিডওয়াইফ দিয়ে চলছে সেবা Logo হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo হারিয়ে যাচ্ছে দলবেঁধে ধান কাটার উৎসব Logo হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ

বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, স্পষ্ট করলেন মির্জা ফখরুল

**বাংলার খবর ডেস্ক:**

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন—এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তো তিনি হবেন। তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন।”

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গত ১০ অক্টোবর সাক্ষাৎকারে মির্জা ফখরুল বিএনপির ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের রায় নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় ফিরবে। নির্বাচন কমিশনের প্রতিও আমাদের যথেষ্ট আস্থা আছে। আমি মনে করি, তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে।”

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “যখন দেশে ফ্যাসিজম ছিল, তখনও বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। ২০১৮ সালেও আমরা অংশ নিয়েছিলাম। এখন বিএনপি আরও বেশি প্রস্তুত। তৃণমূল নেতাকর্মীরা সক্রিয়ভাবে জনগণের পাশে কাজ করছে।”

প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, এবার ইয়াং জেনারেশন ও নারীরা অগ্রাধিকার পাবেন। “আমরা চাই তরুণ ও যোগ্য নেতৃত্ব সামনে আসুক। পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শও থাকবে,” বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই

error:

বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, স্পষ্ট করলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫