ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে তারেক রহমানের বৈঠক, ‘সিগন্যাল পাননি কেউ’

বাংলার খবর ডেস্ক:

সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকে অংশ নেওয়া কেউই এখনো মনোনয়নের ‘গ্রিন সিগন্যাল’ পাননি বলে জানা গেছে।

সোমবার বিকেলে সিলেট বিভাগের নেতারা বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জড়ো হন। লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। বৈঠকে তিনি মনোনয়নপ্রত্যাশীদের দলীয় নির্দেশনা দেন, তবে কোনো প্রার্থীকে চূড়ান্ত করেননি।

এর আগে গত ১৯ অক্টোবর একই বিষয়ে বৈঠক করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই বৈঠকেও একক প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

বৈঠক সূত্রে জানা গেছে, সোমবারের বৈঠকে আগের তুলনায় কম সংখ্যক নেতা অংশ নেন। শুধু মনোনয়নপ্রত্যাশীরাই বৈঠকে উপস্থিত ছিলেন। কেউ বক্তব্য দেননি, শুধুমাত্র তারেক রহমান বক্তব্য রাখেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল জানান, বৈঠকে তারেক রহমান বলেন—
“যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যিনি মনোনয়ন পাবেন না, তাকেও দলে মূল্যায়ন করা হবে। মনোনয়নপ্রাপ্তরা কোনো আনন্দ মিছিল করতে পারবেন না।”

দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এরপর ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান নিজে।

সোমবার সারাদিন ধরে তিনি ভার্চুয়ালি বিএনপির বিভিন্ন বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন— প্রথমে বরিশাল ও খুলনা, পরে সিলেট এবং শেষে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে তারেক রহমানের বৈঠক, ‘সিগন্যাল পাননি কেউ’

আপডেট সময় ১১:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫