ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

**আন্তর্জাতিক ডেস্ক:**
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন দুই পাইলট ও দুইজন চিকিৎসা কর্মী।

নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাটি স্থানীয় সময় সোমবার দুপুরে চিনলে এয়ারপোর্টের কাছে ঘটে। বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে রওনা হয়েছিল এবং নিকটবর্তী একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগী আনার কথা ছিল। পরে রোগীসহ আলবুকার্ক ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বিচক্রাফট কিং এয়ার ৩০০ মডেলের, যা পরিচালনা করছিল বেসরকারি সংস্থা সিএসআই এভিয়েশন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায় এবং তা চিনলে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, “তারা অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু একটা ভুল হয়ে যায়।”

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। FAA ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছিল। সেই ঘটনায় বিমানের ভয়েস রেকর্ডার কাজ করছিল না বলে জানিয়েছিল ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আপডেট সময় ০২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫