ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

বাংলার খবর ডেস্ক উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত নার্স ও উন্নত সরঞ্জাম ঢাকায় পাঠানো হচ্ছে।

বিবিসি বাংলার খবরে জানা গেছে, বাংলাদেশ-ভারত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, “বার্ন ইউনিটে অভিজ্ঞ দুই চিকিৎসক এবং নার্সদের একটি দল আজই ঢাকায় পৌঁছাবে।”

তিনি আরও জানান, দগ্ধ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত উন্নত মেডিক্যাল ইকুইপমেন্টও সঙ্গে পাঠানো হচ্ছে। প্রয়োজনে পরে আরও চিকিৎসক ও বিশেষজ্ঞরা আসবেন।

দুর্ঘটনার কিছু সময় পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে সহায়তার প্রস্তাব দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শোক প্রকাশ করেন এবং বাংলাদেশকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের সরকার সবসময় যোগাযোগ রাখছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অধিকাংশ আহত ব্যক্তির শরীর পুড়ে গেছে, ফলে বার্ন চিকিৎসায় দক্ষ চিকিৎসক ও ওষুধপত্র দরকার। ভারতের প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিক।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ের কূটনৈতিক দূরত্বের মধ্যেও এই মানবিক সহায়তা দুই দেশের সম্পর্কে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং মানবিক বন্ধন আরও মজবুত করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

আপডেট সময় ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫