ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

**বাংলার খবর ডেস্ক:**
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অনুরোধে এই তথ্য নেওয়া হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে ৩০০ আসনে আচরণবিধি প্রতিপালন ও ভোটের দিনের নিরাপত্তা রক্ষায় দেড় সহস্রাধিক নির্বাহী হাকিম এবং প্রয়োজন অনুযায়ী বিচারিক হাকিম নিয়োজিত থাকেন।
এ সংক্রান্ত নির্দেশনায় উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি বুধবার (৬ আগস্ট) সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই পিবিআই এই তথ্য চেয়েছিল।

তথ্য সংগ্রহের এই প্রক্রিয়া শুরু হওয়ার আগে, গত ৩ জুলাই পিবিআই বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্যও ইসির কাছে চেয়েছিল।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পিবিআইয়ের চাহিদা অনুযায়ী সব তথ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিএনপি গত ২২ জুন মামলা করে অভিযোগ করেছে—দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর

error:

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

আপডেট সময় ০২:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫