ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সৌদি আরবে একদিনেই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

বাংলার খবর ডেস্ক:
সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশজুড়ে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। শনিবার (২৭ জুলাই) দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় এ রায় কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন সোমালিয়া, তিনজন ইথিওপিয়া ও একজন সৌদি নাগরিক। মাদক পাচারের দায়ে অভিযুক্ত সাতজন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে সৌদি নাগরিককে নিজের মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা কার্যকর করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এভাবে একদিনে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়া মানবাধিকারের পরিপন্থী। তারা বলছে, সৌদি সরকার একদিকে সংস্কারের কথা বললেও মৃত্যুদণ্ড বাড়ায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ছে দেশটি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সৌদিতে মোট ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে মাদক-সম্পর্কিত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ১৫৪ জনের। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের পর কয়েক বছর মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত থাকলেও ২০২২ সাল থেকে আবারও রায় কার্যকর শুরু হয়।

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে সৌদি সরকার মাদকবিরোধী যুদ্ধে কঠোর অবস্থান নেয়, যার ধারাবাহিকতায় আগের অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। তবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই মৃত্যুদণ্ডের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সৌদি আরবে একদিনেই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৭:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫