ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

পাকিস্তানে চীনা, বাংলাদেশিসহ ১৪৯ জন আটক: সাইবার জালিয়াতি চক্রে জড়িত

বাংলার খবর আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে একটি বড় জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে ৪৮ জন চীনা নাগরিক ছাড়াও বাংলাদেশিসহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির তথ্যমতে, বৃহস্পতিবার (১০ জুলাই) পূর্বাঞ্চলীয় শহর ফয়সালাবাদে এই অভিযানের নেতৃত্ব দেওয়া হয়। একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আন্তর্জাতিক কল সেন্টার-ভিত্তিক জালিয়াতি চক্রের কার্যক্রম বন্ধ করা হয়।

সংস্থাটি জানায়, অভিযুক্ত চক্রটি ‘পঞ্জি স্কিম’ এবং ভুয়া বিনিয়োগ প্রস্তাবের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিচ্ছিল। এ চক্রটি ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি’র (WAPDA) সাবেক চেয়ারম্যানের ছেলে তাশিন আওয়ানের বাড়ি থেকে পরিচালিত হচ্ছিল।

গ্রেপ্তার হওয়া ১৪৯ জনের মধ্যে ৭৮ জন পাকিস্তানি, ৪৮ জন চীনা নাগরিক এবং নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও মিয়ানমারের নাগরিক রয়েছে। আটককৃতদের মধ্যে প্রায় ১৮ জন নারী রয়েছেন। যদিও বাংলাদেশি কতজন রয়েছেন, সে তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জালিয়াতি চক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক উন্মোচনের কাজ চলছে বলে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

পাকিস্তানে চীনা, বাংলাদেশিসহ ১৪৯ জন আটক: সাইবার জালিয়াতি চক্রে জড়িত

আপডেট সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫