ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রেজা কিবরিয়া: ‘আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগকে চিনবেই না’

বাংলার খবর ডেস্ক অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, “আওয়ামী লীগ এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দলটির অস্তিত্ব আর টিকিয়ে রাখা সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগকে চিনবেই না।”

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র, অর্থনীতি এবং সমাজব্যবস্থাকে ধ্বংস করেছে।

তিনি বলেন, “শেখ হাসিনা এখনও মনে করেন মানুষ তাকে ভালোবাসে, কিন্তু বাস্তবে আওয়ামী লীগ আজ জনসমর্থনহীন এক দলে পরিণত হয়েছে। দেশে বিচারহীনতা, গুম, হয়রানি ও ভয়ভীতির সংস্কৃতি চালু করেছে তারা। এটি আর কোনো গণতান্ত্রিক দল নয়, বরং নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”

রেজা কিবরিয়া বলেন, “প্রবাসে যারা এখনও আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা দেশের বাস্তবতা জানেন না। কারণ তারা নিপীড়নের শিকার হননি। দেশের সাধারণ মানুষ এই দলটিকে এখন ঘৃণা করে, শুনলে ক্ষুব্ধ হয়।”

রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “মুসলিম লীগ যেমন মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক তেমনি আওয়ামী লীগও সময়ের ব্যবধানে হারিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন। তার বাবার সময় দুর্ভিক্ষ আর তার সময়ে এসেছে শোষণ। আগের সরকারের ভুল থাকলেও তারা এতটা গণবিরোধী ছিলেন না।”

ড. রেজা কিবরিয়া অবশেষে বলেন, “সরকারের এই চরম ব্যর্থতার দায় শুধু সরকারের নয়—নীরব থাকা জনগণেরও আছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

রেজা কিবরিয়া: ‘আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগকে চিনবেই না’

আপডেট সময় ০৭:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫